ভিউ: ৮৯৮
এই আয়োজন কেনো

আমরা স্বপ্ন দেখতে ভালবাসি। আমরা একটি সুন্দর সমাজ গড়তে পছন্দ করি। আমরা একটি নিরাপদ জনপথ চাই। আমরা একটি উন্নত নৈতিক মূল্যবোধভিত্তিক জাতি গড়তে চাই। সমাজকে পাপ পঙ্কিলতা ও কলঙ্কমুক্ত দেখতে চাই। কিন্তু কীভাবে? কীভাবে একটি ঘুণেধরা জাহেলী সমাজ যা আপাদমস্তক ডুবে আছে অপসংস্কৃতির বেড়াজালে, যেখানে মানবতা নেই, মূল্যবোধ নেই, নেই স্রষ্টার সাথে সৃষ্টি ও প্রকৃতির সাথে মানুষের কোন নৈতিক বন্ধন, যেখানে প্রতিটি সূর্যোদয় হচ্ছে মজলুম মানবতার রক্তে স্নাত হয়ে। না, আমি কোন হতাশার কথা বলছি না বরং আমাদের বোধশক্তিটুকু জাগ্রত করার মধ্য দিয়েই একটি সুন্দর জাতি, সমাজ, দেশ, রাষ্ট্র, সর্বোপরি সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। প্রয়োজন ত্যাগের মন-মানসিকতাসম্পন্ন একঝাঁক তরুণ, উদ্যমী ও সাহসী সন্তান। যারা শিক্ষা বাণিজ্য ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে সমাজকে একটি তাক্বওয়াভিত্তিক জনগোষ্ঠী উপহার দেবে।

আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে তার সন্তুষ্টি ও জান্নাতের বিনিময়ে কবুল করুন। আমীন।